ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর-৩ আসন, দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়ার নির্বাচনী গণমিছিল

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. শাহজাহান মিয়ার উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাদ আসর চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্তরে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশ শুরু হয়।

পরে মিছিল শুরু হয়ে জোড়পুকুর পাড়, নতুনবাজার, হাজী মহসিন, চাঁদপুর সরকারী কলেজের সামনে দিয়ে তালতলা হয়ে বাসস্টেশন গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, বিগত সময়ে আমি চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি।

কেউ বলতে পারবেন না আমার মাঝে কোন দুর্নীতি অথবা স্বজন প্রীতি অথবা দলীয়করণ পেয়েছে। আলহামদুলিল্লাহ সেই অভিজ্ঞতা থেকেই চাঁদপুর হাইমচরবাসীর সেবা করতে চাই। নিরাপদ চাঁদপুর গড়তে চাই। সকল নাগরিকগণ দাঁড়িপাল্লার প্রার্থীর কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। চাঁদপুরকে আমরা মহানগরীতে রূপান্তর করতে চাই। তিনি আরো বলেন, আমরা আপনাদেরকে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেব।

নিরাপদ চাঁদপুর আপনাদেরকে উপহার দেব। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। সকলকে নিয়ে সাম্যের বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের নারী-পুরুষ সুন্দরভাবে বসবাস করবে। বাংলার মাটিতে আমরা সন্ত্রাসবাদ, চাঁদাবাজদের দেখতে চাই না, আমরা সকলেই শান্তি চাই।

চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খানের সভাপতিত্বে ও সদর আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলার সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি প্রভাষক আবুল কালাম আজাদ, এনসিপির জেলা আহবায়ক মাহবুব আলম।

আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুকুর মস্তান, অতিরিক্ত পিপি (নারী ও শিশু) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মো. নোয়াইমসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।