ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে দুই মাথা নিয়ে শিশুর জন্ম, আলাদা করতে সাহায্যের প্রয়োজন

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর জন্ম হয়েছে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে।   প্রসূতি মায়ের নাম সুমি আক্তার। তার স্বামী মাসুদ গাজী পেশায় দিন মজুর। বাড়ি জেলার ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামে। শিশুটি বর্তমানে চাঁদপুর শহরের ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি রয়েছে।

 

পরিবারের সদস্যরা জানান, বাড়িতে প্রসব বেদনা শুরু হলে প্রসূতিকে এ হাসপাতালে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাতে  সিজারের মাধ্যমে তিনি এ কন্যা সন্তানের জন্ম দেন।

শারিরীক অবস্থা পর্যবেক্ষন করে চাঁদপুরের শিশু বিশেষজ্ঞ  (সাজর্ন) ডা. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, শিশুটির দেহ একটি হলেও মাথা দুইটি। এটি একটি বিরল ঘটনা। জন্মগত ত্রুটির কারণে এটি হয়েছে বলে তিনি জানান। শিশুটিকে  ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। অপারেশনের  মাধ্যমে  মাথাগুলি আলাদা করা যেতে পারে। এ অপারেশন ঢামেকে করা যেতে পারে।

 

ব্যয়বহুল ও ঝুকিপূর্ণ এই অপারেশন করানোর মতো প্রয়োজনীয় টাকা দিনমজুর পিতা মাসুদ গাজীর নাই। তাই তিনি সমাজের বিত্তবানদের ও সমাজসেবীদের সহযোগিতা চান। বিকাশ নং-০১৮৮ ৩৫৬২০৬০ যোগাযোগ করার বিনীত অনুরোধ করেছেন দিনমজুর এই পিতা।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।