ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জের যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: বিল্লাল হোসেন মিয়াজি

মো. নাঈম হোসেন পলোয়ান
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জের যুবকদের হাতে বেকার ভাতা নয়, কাজ তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দাড়িপাল্লার প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি। তিনি বলেন, ‘আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা দেব না, ইনশা আল্লাহ। প্রত্যেক তরুণ-তরুণী, যুবক-যুবতীর হাতকে আমরা মজবুত দক্ষ কারিগরের হাতে পরিণত করব। এরপর বলব, তোমার উপযুক্ত কাজটা তুমি নাও, যাও এগিয়ে যাও, দাও নিজেকে উজাড় করে দেশকে দাও। আমরা তাদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়।

৪ ফেব্রুয়ারি(বুধবার) দিনব্যাপী ৪নং সুবিদপুর,পৌরসভার কয়েকটি ওয়ার্ডে পথসভা করেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘যুবকেরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আমরা আর ধান্দাবাজি-ধাপ্পাবাজির রাজনীতির সঙ্গে নেই। আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সঙ্গেও নেই। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। সেই নতুন বাংলাদেশ হবে ২০২৪–এর আকাঙ্ক্ষার বাংলাদেশ। তারা রায় দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু বিশ্রাম নিয়েছে। যত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, সব কটিতে আমাদের জুলাই যোদ্ধারা আমাদের তরুণ-তরুণীরা, যুবক-যুবতীরা জানিয়ে দিয়েছে আমরা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে নেই। এখনই যারা মানুষের ওপর অত্যাচার–নির্যাতন করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে জনগণের সম্পদ। ক্ষমতায় গেলে এরা কী করবে? সারা বাংলাদেশকে কামড় দিয়ে খেয়ে ফেলবে। মা-বোনদের ইজ্জতের ধার-ধারবে না।’

উপস্থিত জনতার উদ্দেশ্যে বিল্লাল মিয়াজি বলেন, ‘আপনারা দেখেছেন, এদের নেতারা এখনই হুংকার দিয়ে বলে, যদি কেউ নেকাব, হিজাব পরে আসে খুলে ফেলবা। বলে, কাপড় খুলে নিবে। এরা কী মায়ের সন্তান না? এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নেই? এ রকম আচরণ যারা করবে, এদেরকে কি মানুষ বলা যায়? আমরা এর প্রতিবাদ করি বলেই, এখন আমাদের পেছনে লেগে গেছে। তোমাদের এসব লাগালাগির কোনো পরোয়াই করি না। তোমাদের ওই সব জিনিসের জবাব দেওয়ার সময়ও আমাদের নেই। আমি-আমরা জনগণকে নিয়ে কী স্বপ্ন দেখি, বাস্তবে কী করেছি, সামনেইবা কী করব, এটা বলারই সময় পাই না, তোমাদের ওই সব নোংরা জিনিসে পড়ে থাকার সময় আমাদের নেই।’

সভায় বিশেষ অতিথি ছিলেন,ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইউনুস হেলাল।উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন।ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান।ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আবু তাহের তালুকদার ,ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওঃ ফখরুল ইসলাম। মাওলানা মুহিব উল্লাহ মাওলানা ফারুখ আহম্মদ,ছাত্র শিবিরের সেক্রেটারি হাছিবুর রহমান সহ জামায়াত,শিবির, ১১দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।