চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) সংসদীয় আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত প্রার্থী, মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইসলামিক রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর চেয়ার প্রতীকের পক্ষে হাজীগঞ্জে জোরালো গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে আয়োজিত এই গণসংযোগে নেতৃত্ব দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ পৌর শাখার সভাপতি সৈয়দ মাহমুদ শাহ মুজাদ্দেদী।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আজদ, হাজীগঞ্জ উপজেলা হিজবুর রসুল কমিটির সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন স্তরের স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী আদর্শ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীই চাঁদপুর-৫ আসনের সবচেয়ে যোগ্য ও আপসহীন প্রার্থী।
তারা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে চেয়ার প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ সময় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যায়, যা চেয়ার প্রতীকের পক্ষে জনমত গড়ে ওঠার শক্ত বার্তা বহন করে।
