ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের দায়ে একটি টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিনকে আটক করেছে পুলিশ

সিদ্দিকুর রহমান নয়ন
জানুয়ারি ৩০, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে অপচেষ্টার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের দায়ে একটি টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” নামের টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৩৪) দীর্ঘদিন ধরে অপপ্রচার এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে এমন কনটেন্ট প্রচার করছিলেন। দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষি পুলিশ ফাঁড়ির যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

জাহাঙ্গীর হোসেন তালুকদার শাহরাস্তি উপজেলার চিতোষি পূর্ব ইউনিয়নের আফাজ মিস্ত্রী বাড়ির বাসিন্দা। পুলিশ জানায়, পেইজটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছিল, যা সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা দিচ্ছিল।

আটক ব্যক্তির মোবাইল ফোনসহ তার সমস্ত ডিজিটাল কার্যক্রম পরীক্ষা করা হচ্ছে। পুলিশ বলছে, প্রচলিত আইনে তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। এ ছাড়াও, জাহাঙ্গীর এর আগেও নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে দাবি পুলিশের।

২০২৫ সালের ২৩ জুন দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজার এলাকায় নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় (মামলা নম্বর ১৬, তারিখ ২৪/০৬/২০২৫) তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং গুজব বা উত্তেজনাকর তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।