ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ইঞ্জি. মমিনুল হকের পক্ষে ও ধানের শীষের সমর্থনে হাজীগঞ্জে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা 

হাজীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

“সবার আগে বাংলাদেশ”-এই আদর্শিক শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হককে বিজয়ী করার লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের একাংশ আয়োজিত বুধবার (২৮ জানুয়ারী) বিকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খাঁনের সার্বিক তত্ত্বাবধানে পৌর ৬ নং ওয়ার্ড মকিমাবাদ থেকে  নির্বাচনী প্রচারণা শুরু করে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্ব রোড দিয়ে ধেররা,খাটরা,বিলওয়াই,বলাখাল,কৈয়ারপুল,বাকিলা বাজার, দেবপুর,শ্রীপুর,রাজারগাঁও বাজার,চেঙ্গাতলী বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে লিফলেট তুলে দেন,উপজেলা  বিএনপি’র সাবেক সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কিসলুর নেতৃত্বে, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আল আমিন সরদার বাবু,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শহীদ উল্ল্যা,বিএনপি নেতা হারুনর রশিদ,বিএনপি নেতা সাবেক আনসার কমান্ডার মোঃ শাহ আলম,পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম,৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা আনিসুর রহমান প্রধানীয়া,দ্বাদশ গ্রাম ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান পাটওয়ারী,যুবনেতা শরীফ হোসেন সরদার,যুবনেতা হুমায়ুন, মনির হোসেন,কবির হোসেন,অলি উল্ল্যা,বিএনপি নেতা সুৃমন কাজী,পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হালিম মিজান,৩ নং কালচোঁ ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেসুর রহমান, ৩ নং কালচোঁ উত্তর বিএনপি নেতা আব্দুল হান্নান,পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বেপারী,পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রোমান মিজি সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন  এবং ওয়াড বিএনপি এবং  অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।