ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌরসভা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোস্তফা মজুমদার সুমনের মায়ের দাফন সম্পন্ন

হাজীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা বিএনপি’র নব গঠিত কমিটির যুগ্ন আহবায়ক ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য ও বিদ্যুৎসাহী সদস্য মোঃ মোস্তফা মজুমদার সুমনের মায়ের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) ঢাকায় ইন্তেকাল করিয়াছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে শামসুন নাহার বেগম দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার রাত ৯ টায় নামাজে জানাজা শেষে রান্ধুনীমুড়া মনিনাগ মজুমদার বাড়ির পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে মোঃ মোস্তফা মজুমদার সুমনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক,হাজীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মনিরুজ্জামান মনির,সদস্য সচিব এম.এ.রহীম পাটওয়ারী,হাজীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন, উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্লাহ,হাজীগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ন-আহবায়ক খোরশেদ আলম ভুট্রো, মোঃ এমরান হোসেন,এ্যাড.ওমর ফারুক টিটু, পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া,১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম,সাবেক ছাত্রনেতা নয়ন মোল্লা,পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ হোসেন মোল্লা,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত।

এক শোকবার্তায় ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন,আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য,আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।