চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) ও নারায়ণগঞ্জ–৫ আসনে চেয়ার প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
প্রচারণার শুরুতেই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। এ সময় বৃহত্তর সুন্নী জোটের শরীক দলগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ–৫ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের একমাত্র ইসলামিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী নাসিক ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। প্রচারণাকালে তিনি শান্তি, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
পথসভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বক্তারা চেয়ার প্রতীকে ভোট দিয়ে আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদীকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং অনেকেই চেয়ার প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
