ফরিদগঞ্জ সুবিদপুর পূর্ব ইউনিয়ন ১ নং উভারামপুর ওয়ার্ড চিংড়ি প্রতীকের প্রার্থী আলহাজ্ব এম এ হান্নানের সমর্থকের মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।
২৩ শে জানুয়ারি (শুক্রবার) স্থানীয় উভারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে সুরঙ্গচাউল পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক বিশিষ্ট সমাজ সেবক এবিএম শামসুল হাসান হিরো, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খাঁন. উপজেলা যুবদল নেতা সুমন পাটওয়ারী. উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক পাপন পাটোয়ারী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোসেন মোল্লা. ওয়ার্ড যুবদলের সভাপতি রিপন পাটোয়ারী. সাধারণ সম্পাদক হাবিব চৌধুরী সহ সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চিংড়ি প্রতীকের মিছিল অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
