ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আইসিটি সচিবের হাতে সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়ের বই প্রদান

Link Copied!

বৃহস্পতিবার রাতে হযরত শাহরাস্তি বোগদাদী (র:) এর ওরশ মোবারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ,ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব চাঁদপুর শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান শীষ হায়দার চৌধুরী এনডিসি।

তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর, মোহনা টেলিভিশন ও দৈনিক চাঁদপুর কন্ঠ সৌদি আরব প্রতিনিধি প্রধান, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি , শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

শুভেচ্ছা বিনিময় শেষে রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর লেখা স্মৃতি সমাহার বইটি সচিবের হাতে তুলে দেন ।

এই সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন, আইসিটি কর্মকর্তা মোঃ শাহাজান .শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ মাহবুব, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন সহ শাহরাস্তি উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।