ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর প্রেসক্লাবে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক টিমের পরিদর্শন

এম হোসেন, বিশেষ প্রতিবেধক
জানুয়ারি ২০, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের প্রস্তুতি এবং ভোটারদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে চাঁদপুর প্রেসক্লাব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যবিশিষ্ট একটি নির্বাচনী পর্যবেক্ষক টিম।

বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে তারা এ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
এর আগে পর্যবেক্ষক টিমটি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান এবং জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

দুই সদস্যবিশিষ্ট পর্যবেক্ষক টিমের প্রধান Maja Hurlimann এবং সদস্য Lars Plagman জানান, ইউরোপীয় ইউনিয়নের মোট ৫৪ জন পর্যবেক্ষক বাংলাদেশে অবস্থান করছেন।

এদের মধ্যে প্রতি দুইজন পর্যবেক্ষকের সঙ্গে একজন দোভাষীসহ চার সদস্যের একটি দল গঠন করা হয়েছে, যারা দুই থেকে তিনটি জেলা পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন।
তারা জানান, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না—তা পর্যবেক্ষণ করাই তাদের মূল উদ্দেশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।