ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারি ডোম সুমন আটক

স্টাফ রিপোর্টার:
জানুয়ারি ১৭, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ডোম সুমন নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ডোম সুমন হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহিমাবাদ গ্রামের কাশারী বাড়ির বাসিন্দা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হাজীগঞ্জ পশ্চিম বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডোম সুমন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

আটকের পর তাকে হাজীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।