ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 

চাঁদপুর ট্রিবিউন
জানুয়ারি ৫, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে ৫ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ৫ জানুয়ারি ৩টায় মৈশাইদ পল্লী মঙ্গল আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে  এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা  বিএনপির নব গঠিত কমিটির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী।

হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল সর্দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন রিপন,৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাবলু চৌধুরী,হাজীগঞ্জ ৫ নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান কানু পাটওয়ারী।

 

হাজীগঞ্জ উপজেলা যুবদলের নব গঠিত কমিটির যুগ্ন-আহবায়ক মোঃ জুলহাস চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক সামছুউদ্দিন খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মোঃ শাহজালাল (রাসেল), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জহির রায়হান,সাধারণ সম্পাদক ইশান আহমেদ রুবেলসহ ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ,ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ,ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোঃ মনির হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।