চাঁদপুরের কচুয়ায় জুমা’র নামাজের খুতবা পড়ার প্রস্তুতিকালে হাফেজ মোঃ আব্দুল মবিন মোল্লা (৬৫) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার মাঝিগাছা পূর্বপাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে ইমামের মৃত্যুর এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে মসজিদের মুসল্লি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে ওই ইমামের মরদেহ উপজেলার যুগিচাপর মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। মরহুমের ছেলে জিসান আহমেদ জানান, তার বাবা জুমা’র নামাজ পড়ানোর জন্য প্রস্তুতিকালে হঠাৎ দুপুর ১টা ১০মিনিটের দিকে স্ট্রোকজনিত কারণে মারা যান। তিনি হরিপুর ও মাঝিগাছা গ্রামে দীর্ঘ ৩৫ বছর যাবত ইমামতি কাজে দায়িত্ব পালন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
