ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গ্রীন টিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মো: হোসেন বেপারী

চাঁদপুর ট্রিবিউন
জানুয়ারি ২, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

রংধনু গ্রুপের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্রীন টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিকতায় সক্রিয় উদয়মান তরুণ মোঃ হোসেন বেপারী।

 

বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে গ্রীন টিভিতে যাত্রা শুরু করেন। পড়াশোনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিক পেশায় নিয়োজিত। কর্মজীবনে তিনি পেশাদারিত্ব, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পাঠক মহলে ব্যাপক প্রশংসনীয়।

 

 

মোঃ হোসেন বেপারী চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ১১নং রান্ধুনীমূড়া গ্রামের সেকান্দার আলী বেপারী বাড়ির মৃত বদিউজ্জামানের মেঝো ছেলে। শিক্ষা জীবনে তিনি রান্ধুনীমূড়া  উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাজীগঞ্জ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি এবং বর্তমানে একই কলেজ থেকে স্নাতকে পড়াশোনা করছেন।

 

বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন, ইংরেজি পত্রিকা জাতীয় দৈনিক দ্যা বাংলাদেশ এক্সপ্রেস ও দ্যা ডেইলি ট্রাইবুনাল, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা ২৪, স্থানীয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর ও দৈনিক শপথ পত্রিকার প্রতিনিধি হিসেবে নিয়োজিত। পাশাপাশি তিনি অনলাইন নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজের বার্তা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

 

 

গ্রীন টিভির চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় চাঁদপুর ট্রিবিউন কতৃপক্ষের পক্ষ থেকে মো: হোসেন বেপারীকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।