ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ৩১, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন।

 

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আবেগাপ্লুত হয়ে অনেক নেতাকর্মীকে অঝোরে কাঁদতে দেখা যায়।

জানাজা শেষে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেশের গণতন্ত্র রক্ষায় তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী। তার আদর্শ ও দেখানো পথ অনুসরণ করেই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি পরিচালিত হওয়া উচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।