ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সকলের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান

মামুন হোসাইন, ফরিদগঞ্জ
অক্টোবর ২২, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়স্ত্রণে চাঁদপুরের ফরিদগঞ্জে অংশীজনদের সাথে মতিবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সুলতানা রাজিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এসময় তিনি বলেন, আমাদের দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এখানে যারা রয়েছেন, তারা ব্যবসায়ী হওয়ার পাশাপাশি ভোক্তাও। ব্যবসায়ী হিসেবে আপনি যে পণ্যটি ক্রয় করছেন, অবশ্যই পাইকারী ব্যবসায়ী থেকে পাকা রশিদ নিবেন। আবার পাইকারী ব্যবসায়ীও মোকাম থেকে পাকা রশিদ গ্রহণ করবেন। ভোক্তা হিসেবে আবার দামের বিষয় অসামাঞ্জস্যপূর্ণ মনে হলে ক্রয়ের রশিদ দেখার অধিকার রয়েছে। আমাদের মনে রাখতে হবে দেশটা আমাদের। তাই নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকের দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। ছাত্ররা যদি তাদের দাবির প্রতি পুরো দেশের মানুষকে সমন্বয় করতে পারে একত্রিত করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না।

শুধু মাত্র সবকিছু প্রশাসন করবে সেইদিকে বসে না থেকে নিজেদের উদ্যোগে দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে এগিয়ে আসতে হবে। প্রশাসন আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে। ব্যবসায়ীদের মনে রাখতে হবে ব্যবসার একটা লিমিট রয়েছে। মনে করেন বাজারে লবনের কিছুটা সংকট রয়েছে, তা শুনে আপনি যদি বাজার থেকে ৫ প্যাকেট লবন কিনেন, তা কি উচিত হবে। ভোক্তাদের মনে রাখতে হবে, বাজারে যেন আমাদের কারণে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।

তিনি উপজেলা প্রশাসনকে নিদের্শনা দিয়ে বলেন, ব্যবসায়ীরা যদি পাকা স্লিপ দিতে না পারে , তাহলে আপনারা একশনে যাবেন। আমি চাঁদপুরের বড় ব্যবাসায়ীদের সাথে কথা বলেছি। তারা মালামাল ক্রয়ের সময়ে পাকা স্লিপ নেয়, আবার বিক্রির সময়ও পাকা স্লিপ দেয় ক্ষুদ্র ব্যবসায়ীদের।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, ওসি হানিফ সরকার, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মঞ্জিল হোসেন, দৈনিক তৃতীয় মাত্রার নির্বাহী সম্পাদক ও কলাবাগান বাজারের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ রিপন, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ, মোহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ইউনুছ হেলাল, ব্যবসায়ী ফজলুল রহমান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।