ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ২৯, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঘন কুয়াশার কারণে টানা ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-ঢাকা নৌপথে আবারও যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর লঞ্চঘাট থেকে সোনার তরী-২ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রতি ঘণ্টা পরপর চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে যাবে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর আবদুল মান্নান জানান, ঘন কুয়াশা কেটে যাওয়া ও আবহাওয়ার উন্নতি হওয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সকাল সাড়ে ৭টা থেকে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

এর আগে রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে রাজধানীর সদরঘাটসহ সারা দেশের নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাতে ঢাকাগামী যাত্রীরা দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করে চরম ভোগান্তির শিকার হন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।