ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের সংবর্ধনায় চাঁদপুর থেকে ঢাকায় যাবেন অর্ধলক্ষাধিক নেতাকর্মী, প্রস্তুত যানবাহন

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ২৩, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। এ উপলক্ষে চাঁদপুর থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা থেকে শতাধিক লঞ্চ, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার প্রস্তুত রাখা হয়েছে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিক বলেন, ‌‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। চাঁদপুর জেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। প্রত্যেকে নিজ নিজ নির্ধারিত স্থান থেকে লঞ্চ, বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে ঢাকায় রওয়ানা হবেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।