প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
এরপর কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইনের নেতৃত্বে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সকাল দশটায় কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে কলেজ মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্লাহ ও বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
