ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তারুণ্যের শক্তিতে চাঁদপুর বদলাতে চান ডিসি নাজমুল ইসলাম

স্টাফ রিপোর্টার:
ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বে ‘অগ্রগতি” শ্লোগান নিয়ে, যুব অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ কর্মসূচির আওতায় যুব উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা সোমবার সকাল ১১টায় উপ-পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

এ সময় তিনি বলেন, আমি ঘুমাতে আসিনি, ঘুম ভাঙ্গাতে এসেছি, চাঁদপুরের জন্য কিছু করে যেতে চাই! যা চাঁদপুরে যুগের পর যুগ স্মৃতি হয়ে অন্যকে কাজের উৎসাহ যোগাবে।

তিনি আরো বলেন, তারুণ্যের উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে ঐক্যের প্রকাশ ঘটানো ও সহযোগিতার নীতি গড়ে তুলতে হবে। যুব উদ্যোক্তা কর্মী হিসেবে যাতে একজন যুবক আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে সে বিষয়ে যুবকদের এগিয়ে আসতে হবে।

যুব শক্তির মাধ্যমে গ্রাম, শহরের সুবিধাপ্রাপ্ত- সুবিধাবঞ্চিত সকল শ্রেণির যুবক- যুবাদের মাঝে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত মূল্যবোধ  প্রচারে এগিয়ে আসতে হবে এবং তরুণদের মধ্যে যে সুপ্ত প্রতিভা ও অজানা সম্ভাবনা আছে সে সম্পর্কে সচেতন করার মাধ্যমে বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, যুব সংগঠনের মাধ্যমে, বৃক্ষ রোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন বিষয়ক সচেতনতা ও কর্মশালা, যুব উদ্যোক্তা সমাবেশ, ফ্রি প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্প ইত্যাদি কার্যক্রম পরিচালিত করে সমাজকে এগিয়ে নিতে হবে।

তিনি আরো বলেন, আমাকে সরকার চাঁদপুরে পাঠিয়েছে কাজ করার জন্য, ঘুমানোর জন্য নয়, আমি কাজ করে চাঁদপুরকে ভালো কিছু দিয়ে যেতে চাই। সে জন্য আমি সকলের সহযোগিতা চাই।

যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুরের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ কফিল উদ্দিনসহ জেলার ৮ উপজেলার যুব কর্মকর্তা ও যুব উদ্যোক্তাগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।