ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইতালির রোমে নারীদের কল্যাণে আত্মপ্রকাশ

মালিক মনজুর, ইতালি
নভেম্বর ২৫, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের অভিষেক অনুষ্ঠিত

ইতালির রোমে প্রবাসী নারীদের প্রথম আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ–এর নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোমের সুন্দরবন রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহীন আক্তার রীনা। সাধারণ সম্পাদক আখিঁ সীমা কাওসার ও যুগ্ম সাধারণ সম্পাদক কামনুর নাহার এলি–র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সাধারণ সম্পাদক জহিরুল আলম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির উপদেষ্টা তৌহিদ কাদের, বিশেষ বক্তা ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আলাউদ্দিন শিমুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির সভাপতি আনোয়ারুল আজিম সিমনে সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী,সিনিয়র সভাপতি মোঃ বাহর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল এহসান মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক টিপু, বাংকার সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন, বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক আহ্বায়ক, রেজাউল হক মিন্টু, ফেনী জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক একে আজাদ সহ আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাহিদা হুদা। নোয়াখালীর ওপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক তৃষা সেন গুপ্ত। বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “রোম কমিউনিটিতে প্রথম আঞ্চলিক নারী সংগঠন প্রতিষ্ঠা করে বৃহত্তর নোয়াখালীর নারীরা দৃষ্টান্ত স্থাপন করেছেন। কমিউনিটির নারীদের সুখ-দুঃখে পাশে থাকাই হবে এই সংগঠনের প্রধান লক্ষ্য।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, “শুধু নোয়াখালী নয়—প্রবাসে বাংলাদেশকে সম্মানজনকভাবে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।

এছাড়া সংগঠনের কার্যনির্বাহী পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন
সহ-সভাপতি লাজমি জাবীন তিশা, সাজিদা আক্তার সুরমা, ফারজানা আক্তার, জাকির সুলতানা, সালেহা আক্তার, সুলতানা আক্তার রোজি, আবিদা সুলতানা, ফারজু আজাদ, নুসরাত জাহান লায়লী, সুলতানা আফসার, রোজিনা আক্তার, সাহান উদ্দিন, আফরোজা আক্তার মিলি।

সহ সাধারণ সম্পাদক রোমানা রুমি, বিলকিস বেগম; সাংগঠনিক সম্পাদক রোকসানা মেবিন; সহ সাংগঠনিক সম্পাদক হাবিবা চৌধুরী সুমি, আফরোজা সিদ্দিকী সেফা; দপ্তর সম্পাদক নুসরাত জাহান কাসফি; ক্রীড়া সম্পাদক স্মৃতি; আন্তর্জাতিক সম্পাদক সৌরভী শিল্পী আক্তারসহ অন্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।