এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আহ্বান করা হয়েছে।
নির্ধারিত ছক অনুযায়ী আগামী ২৭ নভেম্বরের মধ্যে হার্ড ও সফট কপি নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে। ছকে জেলা-উপজেলার নাম, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ, বিবরণ ইত্যাদি তথ্য প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের দেয়ার জন্য বলা হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, বিগত ২১ নভেম্বর বাংলাদেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল ঢাকার কাছাকাছি নরসিংদী জেলায়।
বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানা যায় যে, দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমন অবস্থায়, বিভাগের আওতাধীন সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য সংযুক্ত ছক মোতাবেক আগামী ২৭ নভেম্বরের মধ্যে হার্ড ও সফট কপি (Nikos ফন্ট এক্সেল শিটে) পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন-এর ইমেইলে ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।