ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে রাজধানীর আরমানীটোলায় ভবন ধস

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ২১, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালের এই ভূমিকম্পে রাজধানীর আরমানীটোলায় একটি ভবন ধসে পড়েছে।

 

 

কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ভূমিকম্পের ঘটনায় আমাদের একাধিক কল এসেছে। এরমধ্যে আরমানীটোলায় একটি ভবন ধসের সংবাদ পেয়েছি। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

 

এদিন সকাল ১০টা ৩৭ মিনিটে হওয়া এই ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

 

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

জানা গেছে, আরমানীটোলা ছাড়াও ভূমিকম্পে খিলগাঁওয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন।

এছাড়া ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের ছোট অংশ ভেঙে গেছে। অন্যদিকে ভূমিকম্পের সময় ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের চারতলা থেকে একজন লাফ দিয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

 

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।