ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অস্বচ্ছল মানুষের পাশে এইচ.জি হাসপাতাল

স্টাফ রিপোর্টার:
নভেম্বর ১, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে তিন শতাধিক অস্বচ্ছল রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে এইচ.জি হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার অংশ হিসেবে শুক্রবার  দিনব্যাপী “ফ্রি মেডিকেল ক্যাম্প” আয়োজনের মাধ্যমে এ সেবা দেওয়া হয়।

হাজীগঞ্জ-কচুয়া সড়কের মকিমাবাদ এলাকায় অবস্থিত হাসপাতালটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে আসা প্রায় তিন শতাধিক রোগী এদিন বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও পরামর্শ গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ কয়েকজন অভিজ্ঞ চিকিৎসক অংশ নেন।
সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন—
কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মো. মাসুদ মোল্লা, সার্জারি বিশেষজ্ঞ ডা. নূর ই আলম মজুমদার, গাইনি বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস জ্যোতি, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান, অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. নাবিল নিবরাস এবং শিশু বিশেষজ্ঞ ডা. জামিল ওসমান।

দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় হাসপাতালের চেয়ারম্যান এএফএম আহমেদ কবির তনয়, ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান ফিরোজ, ভাইস চেয়ারম্যান মো. শামছুজ্জামান মুন্সী, পরিচালক আবুল খায়ের ও আবুল ফাত্তাহ, এএমডি আহমেদ খান ও সেক্রেটারি মাসুদ খানসহ পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতায়।

ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান ফিরোজ বলেন,হাজীগঞ্জে মানসম্মত চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়েই এইচ.জি হেলথ কেয়ার হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। শুরু থেকেই আমরা সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছি। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নিয়মিত উদ্যোগের একটি অংশ।”

তিনি আরও বলেন,প্রতি বছর একাধিকবার আমরা বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করি। আজকের এই ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগীকে সেবা দিতে পেরে আমরা গর্বিত ও অনুপ্রাণিত।

উল্লেখ্য, এইচ.জি হেলথ কেয়ার হাসপাতালে রয়েছে কিডনি ডায়ালাইসিস, নরমাল ডেলিভারি ও সিজারসহ সকল সার্জারি সেবা, উন্নত ডায়াগনস্টিক পরীক্ষা, ভর্তি ও বেড সুবিধা, ফিজিওথেরাপি এবং সার্বক্ষণিক চিকিৎসা সেবা।

বিশেষভাবে জাপানি প্রযুক্তিনির্ভর ডায়ালাইসিস সেন্টারে নেগেটিভ ও পজিটিভ রোগীদের জন্য পৃথক সেবা ব্যবস্থা রয়েছে। রোগীদের সেবায় অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের সমন্বয়ে পরিচালিত এই সেন্টারে আধুনিক মেশিনে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষার সুবিধা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।