ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেন তা’লিমুল কোরআন বাহরাইন

মাহির তালুকদার আলম
অক্টোবর ১৫, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসী সংবাদ কর্মীদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা করেন তা’লিমুল কোরআন বাহরাইন।

সোমবার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত ৯ টায় সংগঠনের কনফারেন্স রুমে পবিএ কোরআর তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাব্বত হোসেন বাচ্চুর পরিচালনায়।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনের
সহ সভাপতি মাওলানা পেয়ার আহমেদ, ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ, কবির আহমেদ, জয়নাল আবেদীন, মিজানুর রহমান, আব্দুল হাই, হাসান আল বান্না, তোফায়েল রেজা।

সংবাদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্রাট নজরুল ইসলাম ছিদ্দিকী, নোমান ছিদ্দিকী, মোঃ স্বপন মজুমদার, মাহির তালুকদার আলম, শুকান্ত দেব, মনির হোসেন, ফয়সাল আহমেদ।

এই সময় সংগঠনটির সভাপতি বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে থাকেন বিশেষ করে প্রবাসে মৃতব্যক্তির লাশ দেশ পাঠানোর ক্ষেত্রে টিকেটের মূল্য দিয়ে থাকেন, এই ছাড়াও শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ক্ষাতেও বিশেষ ব্যয় করে থাকেন।

পরিশেষে মুসলিম উম্মার জন্য সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।