সৌদি আরব ৯৫ তম ন্যাশনাল ডে উপলক্ষে সৌদি প্রতিষ্ঠানসহ বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে।
সৌদি ন্যাশনাল ডে উপলক্ষে বাংলাদেশি লাইফ কেয়ার মেডিকেলের পক্ষ থেকে ফ্রি স্বাস্থ্যসেবা পাশাপাশি সাংস্কৃতিক আড্ডায় বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়।
ডাঃ সাব্বির হোসেনের সভাপতিত্বে – এম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক রাজি ওকাব মোহাম্মদ আল মুতাইরি, ডাঃ নাজমুল হক, ডাঃ আব্দুল্লাহ জামাল, মোঃ ইমরান, মোঃ রুহুল আমিন, মোঃ জামাল উদ্দিন সহ বাংলাদেশ কমিউনিটির ডাক্তার, ইঞ্জিনিয়ার, মার্কেটিং সহ বিভিন্ন পর্যায়ে রেমিটেন্স যোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সৌদি ৯৫ তম ন্যাশনাল ডে উপলক্ষে বাংলাদেশি লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্সের পক্ষ থেকে প্রবাসীদের হাতে ডিসকাউন্ট স্বাস্থ্যসেবা কার্ড প্রদান করা হয়।
সৌদি ন্যাশনাল উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সাজসজ্জা করা হয়েছে পাশাপাশি বাংলাদেশিরা সাংস্কৃতিক আড্ডায় মেতে উঠেন ,রাস্তায় বিভিন্ন গাড়িতে ফ্লাগ নিয়ে ঘুরতে দেখা যায় সৌদি নাগরিকদের।
