ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রিয়াদে বরিশাল বাদশা ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

রিয়াদে বরিশাল বাদশা ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা  কারিল্যান্ড হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বরিশাল বাদশার কর্ণধার (ইনভেস্টর) বাকের হোসেন বলেন, বরিশাল টিমকে জিতানোর স্বার্থে আমরা এবারের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছি। খেলায় হার-জিত থাকতেই পারে তবুও প্রত্যেক ক্রিকেট দল চেষ্টা করবে খেলায় জয়লাভ করার।

 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল বাদশা টিম ম্যানেজার মোঃ ফায়াজ ,আইকন ক্রিকেট খেলোয়াড় জ্যাক আরিফ , মোহাম্মদ আল-আমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ আব্দুল কুদ্দুস, এনামুল হক মিন্টু, মিঠু মজুমদার সহ বৃহত্তর বরিশাল প্রবাসী খেলোয়াড় সমর্থকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।