ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নুরকে দেখতে গিয়ে কাঁদলেন সাদিক কায়েম

চাঁদপুর ট্রিবিউন
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন ডাকসুর নবনির্বাচিত শিবির প্যানেলের সদস্যরা।

 

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নুরকে দেখতে যান তারা। এ সময় নুরের জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সবাই।

 

এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীনসহ অন্য নেতারা। তারা নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার প্রতি সমবেদনা জানান।

 

 

এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার নুরুল হক নুর।

 

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।

 

 

এদিকে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিশ্চিত করে বলেন, ভিপি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী চার-পাঁচ দিনের মধ্যেই তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।

 

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।