ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা

চাঁদপুর ট্রিবিউন
সেপ্টেম্বর ২, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ রস মালাই বিক্রি ও রঙ মেশিয়ে ঘি তৈরি করার অপরাধে একটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরান বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় যৌথ বাহিনীকে নিয়ে শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।  অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, রস মালাইতে মেয়াদ না থাকা এবং ঘিতে রঙ মেশানোর অপরাধে মীম বনফল সুইটস এন্ড পেস্টি শপ মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক বাদশা মিয়া পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, চাঁদপুর পৌরসভা স্বাস্থ্য পরিদর্শক মো. রাজু মিয়া ও যৌথ বাহিনীর একটি দল অভিযানে সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।