ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম হৃদয়
আগস্ট ১৪, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসের মাটিতে যত বেশি উদ্যোক্তা সৃষ্টি হবে তত বেশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৌদি আরবের রাজধানী রিয়াদে এ এস ট্রাভেল এন্ড ট্যুরিজম এর আয়োজনে নতুন উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ ও উদ্যোক্তা মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এ এস ট্রাভেল এন্ড ট্যুরিজমের জেনারেল ম্যানেজার প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তা শামীম আল আমিনের সভাপতিিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি বাংলা বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের সাধারণ সম্পাদক ইনভেস্টর মোঃ আইয়ুব তুষার।
দাম্মাম ,আল হাসা সহ বিভিন্ন প্রাদেশিক অঞ্চল থেকে বিপুলসংখ্যক নতুন উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।।

দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসের মাটিতে দেশের সম্মান ধরে রেখে নতুন উদ্যোক্তা যত বেশি সৃষ্টি হবে, তত বেশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

সৌদি আরবের সব ধরনের আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য আহ্বান জানান।
তিনি তার বক্তব্যে বলেন দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখার বিষয়ে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর ডঃ মোহাম্মদ মাহবুবুর রহমান বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।