ঢাকাশুক্রবার , ৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে উদযাপিত হয়েছে ঈদুল আজহার জামায়াত

মজিব পাটোয়ারী
জুন ৬, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ত্যাগের মহিমা ও পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের নিমিত্তে সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

শুক্রবার (০৬ জুন) ফজরের নামাজ আদায়ের পরপরই দল বেঁধে ঈদের জামায়াতে অংশ নিতে ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা।

স্থানীয় সময় সকাল ৬টায় তাবুক শহরের আলওয়াজ শহরের আমীর মসজিদে হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী ছাড়াও বিভিন্ন অঞ্চলের অসংখ্য মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ঈদের নামাজ আদায় করেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির এবং শেখরা।
নামাজ শেষে চিরাচরিত নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে কুলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই ঈদ সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণের শিক্ষা দেয়।

সকল ভেদাভেদ ভুলে বিশ্বের সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।