ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নবগঠিত বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৫ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নবগঠিত বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি ২০২৫ এর পরিচিতি সভা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাত ৯ ঘটিকায় রাজধানী মানামায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে, মাওলানা বশির আহম্মেদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বাহরাইন বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে , সঞ্চালনা করেন সাধারন সম্পাদক-আলাউদ্দিন আহমেদ, উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাহরাইন বিএনপির সিনিয়র সহ সভাপতি-আকবর হোসেন কচি, প্রধান উপদেষ্টা-সাবের আহমেদ, সিনিয়র উপদেষ্টা-খ,ম আশরাফ উদ্দিন, উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজী,সহ-সভাপতি মিজানুর রহমান ,আসলাম সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হেসেন,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির,দেলোয়ার হোসেন,সহ অনেকে।

 

এ ছাড়াও উপস্থিত ছিলেন মাসুদ আলম, আকবর হেসেন, লিমন আহমেদ, মিলাদুর রহমান সজিব,আহসান উল্লাহ মাসুদ, মাসুম আহমেদ পারভেছ, সোহরাব হেসেন, সফর আলী, আখতার হেসেন মোল্লাহ,সহ-বাহরাইন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিচিতি সভায় বক্তারা বলেন, আগামীর দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আগামী ৩০ শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী সফল করার জন্য সবাইকে আহ্বান জানান।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।