ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা শিক্ষা বোর্ডের সাথে মিল রেখে রিয়াদ ও জেদ্দা স্কুলে এসএসসি পরীক্ষা শুরু

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
এপ্রিল ১০, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

১০ এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের সাথে মিল রেখে রিয়াদ ও জেদ্দা বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল এন্ড কলেজে  এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।

সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষায় রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৭২ জন এবং জেদ্দা বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮০ জন পরীক্ষায় অংশ নিয়েছে ৭৮ জন অনুপস্থিত ছিলো ২ জন পরীক্ষার্থী ।

রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক ও ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সোনালী ব্যাংক শাখার ডিজিএম মোঃ তৌফিকুর রহমান।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও কাউন্সিলর ব্যারিস্টার মোঃ মোশারফ হোসেন , রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের
বিওডি চেয়ারম্যান মোঃ শোয়াইব ।

কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রকিবুল আলম, উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মদ দিলওয়ার হোসাইন।

সুন্দর পরিবেশে পরীক্ষা হতে দেখে সন্তোষ প্রকাশ করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও পরীক্ষা নিয়ন্ত্রক ম্যাজিস্ট্রেট।

সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পেরে এবং প্রশ্ন কমন পড়ায় সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরাও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।