ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ পৌরসভাধীন ঐহিত্যবাহী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং তাদের সফলতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকালে স্কুল মসজিদে অনুষ্ঠিত দোয়া-মাহফিল পরিচালনা করেন, হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।

অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, অভিভাবক আ.ন.ম মফিজুল ইসলাম ও মো. মনির হোসেন ভুইয়া, সিনিয়র শিক্ষক মো. শাহাজান মুন্সী, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান ও শ্যামল চন্দ্র সাহা।

এছাড়া বক্তব্য রাখেন,বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান,কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত, পরীক্ষার্থী নাফিসা বিনতে কামাল, শেখ নুরজাহান ও আল-আমিন, বিদায়ী মানপত্র পাঠ করেন তাসনিয়া বিপ্লব ঐশি, অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন, এ.এম তাহমিদ ফয়সাল,হামিম সরোয়ার,আফসানা অহনা ও শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন রাহামুন ফেরদৌস।

শিক্ষার্থী তাহমিদ ইসমাঈল সরদার ও রাহমুন ফেরদৌসের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মো. সাঈফ ও গীতা থেকে পাঠ করেন, জয়িতা সাহা।

 

এসময় অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম অভিসহ অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক,পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।