ঢাকামঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চার বিভাগে অতি ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৪:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সক্রিয়া মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এত বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কোথাও কোথাও ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিলিমিটার/২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

 

এদিকে, গত কয়েকদিনের তীব্র গরমের পর সোমবার মধ্যরাতে রাজধানীতে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে থেমে থেমে বজ্রপাত হয়েছে। তাতে অনেকদিন পর জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।