ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস উদযাপনকে সামনে রেখে সৌদি আরব (বাপ্রসাফ) এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩, ২০২৪ ৩:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিজয় দিবস উদযাপনকে সামনে রেখে সৌদি আরব (বাপ্রসাফ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর রাতে মহান বিজয় দিবস উদযাপনকে সামনে রেখে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ) এর মতবিনিময় সভা রিয়াদ সানসিটি পলিক্লিনিক সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে -সাধারণ সম্পাদক ফকির আল আমিনের  সঞ্চালনায়

সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনকে সামনে রেখে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা শাহাদাত হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসমাউল হোসেন, সাংগঠনিক সম্পাদক ছাদেক আহমেদ, প্রচার সম্পাদক ফকির হাকিম, সদস্য আল আমিন বিন নান্নু মিয়া প্রমূখ।

সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে দূতাবাসের অস্থায়ী ব্যাধিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং  মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনের প্রোগ্রামে সকল সদস্যদের স্বশরীরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।