রিয়াদে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালের পরিচালকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর শনিবার রাতে রিয়াদে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালের পরিচালক মোঃ ইউনুছ উল্লাহ এর সাথে ইয়াসমিন রেস্টুরেন্ট চাঁদপুর প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালের পরিচালক সৌদি আরবের রাজধানী রিয়াদে আগমন উপলক্ষ্যে সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের উদ্যোগে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার প্রবাসীরা অংশগ্রহণ করেন ।
সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে – হাজীগঞ্জ প্রবাসী ব্যবসায়ী মোঃ ফয়েজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী শাহরাস্তি ফোরামের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সহ-সভাপতি ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ ভুঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা প্রবাসী ব্যবসায়ী মোঃ মাসুদ রানা, কচুয়া প্রবাসী ব্যবসায়ী মনির হোসেন, মতলব প্রবাসী ব্যবসায়ী ওয়াসিম , মোঃ মনির হোসেন সহ ব্যবসায়ী, সামাজিক, রিয়াদ বাংলাদেশ থিয়েটার সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালের পরিচালক মোঃ ইউনুছ উল্লাহ বলেন : গণমাধ্যম কর্মী হিসেবে নয় সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি নিজের অবস্থান থেকে। যেকোনো অসহায় মানুষ চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালে চিকিৎসা নিতে পারবেন। বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের পরিবার ফেমাস স্পেশালাইজড হসপিটালে আসলে সব ধরনের সেবা পাবেন স্বল্প খরচে।
ব্যবসায়িক চিন্তা থেকে নয় আধুনিক মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যেই কাজ করছি।
অনেকগুলো স্বপ্ন রয়েছে মানুষের কল্যাণে কাজ করার, সেগুলোর বাস্তবায়ন করার লক্ষ্যে সকলের আন্তরিক দোয়া সহযোগিতায় চেয়েছেন তিনি।
