ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে হস্তান্তর বন্দের দাবিতে প্রবাসী মহলের সংবাদ সম্মেলন

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
সেপ্টেম্বর ৭, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ভিদেসীদের হাতে প্রবাসীদের পাসপোর্ট সেবা কার্যক্রম বন্দের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সৌদি আরব আল কাসিম প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সভায় আয়োজকরা বলেন সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশী কর্মরত রয়েছেন। পাসপোর্ট সেবাকে সহজ করার লক্ষ্যে বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে বায়োমেট্রিক পদ্ধতি ই পাসপোর্ট এর কার্যক্রম চলমান রয়েছে। হঠাৎ করে ভিনদেশীদের হাতে প্রবাসী পাসপোর্ট সেবা কার্যক্রম তুলে দিলে নিরাপত্তাহীনতায় ভুগবে বাংলাদেশিরা।

আজকাল যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, ডেটা দিয়েও হয়। একটি দেশের নাগরিক ডাটাবেজ মানে সেই দেশের ডিজিটাল সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব যদি বিদেশি প্রতিষ্ঠানের হাতে চলে যায়, তা কার্যত ডিজিটাল উপনিবেশ তৈরির মতো ভয়ংকর সিদ্ধান্ত।

বর্তমানে গুঞ্জন শুনা যাচ্ছে বিদেশি একটি প্রতিষ্ঠানকে এই পাইলট প্রকল্প কার্যক্রমটি দেওয়ার পাঁয়তারা চলছে। নিজ দেশের পাসপোর্ট সেবা ভিনদেশীদের হাতে দেয়া হলে পাসপোর্ট নিরাপত্তা জটিলতা, তথ্য পাচার সহ হুমকির মুখে পড়বে বাংলাদেশীরা।

দেশের ভাবমূর্তি রক্ষার্থে এবং প্রবাসীদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়ে থাকলেও তা থেকে সরে আসার দাবি জানান প্রবাসী সচেতন মহল। ভিনদেশীদের হাতে পাসপোর্ট সেবা না দিয়ে দেশিয় প্রতিষ্ঠানে চলমান থাকলে একদিকে বাড়বে কর্মসংস্থান, অন্যদিকে দেশের উন্নয়নের চাকা সচল থাকবে বাড়বে রেমিটেন্স প্রবাহ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।