ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

অপূর্ণতা বইয়ের লেখক শাজাহান সোহাগ এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে বই গ্রহণ

সৌদি আরব প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজে বই পড়ুন, অন্যকে বেশি করে বই উপহার দিন, এই পৃথিবীতে বইয়ের যে আলো সেটি অন্য কারো সাথে মিলবে না ,মিলাতেও পারবেনা ।

ব্যক্তিগতভাবে আমি প্রায় তিন যুগের কাছাকাছি সময় ধরে দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও গণমাধ্যমকর্মী, একজন সাংস্কৃতিক সংগঠক, একজন কর্মজীবী মানুষ হিসাবে সাহিত্যচর্চা অব্যাহত রেখেছি ।

এ যাবৎ বাংলা একাডেমী আয়োজিত ঢাকা একুশে বইমেলায় আমার লেখা পাঁচটি বই প্রকাশিত হয়েছে ।

যেখানে যাই অসংখ্য পাঠক শোভাকাঙ্ক্ষী, প্রশাসনিক কর্মকর্তা,গণমাধ্যম কর্মী ,সাংস্কৃতিক প্রেমিক, শিক্ষক এবং বিভিন্ন পাঠাগারে পৌঁছে দিয়েছি আমার লেখা বইগুলো।

নিজের লেখা অন্যের কাছে দিতে যেমন আনন্দ।  তার চাইতে বেশি আনন্দিত হয়েছি আমি নিজে একজন লেখক হিসাবে প্রবাসের মাটিতে স্নেহময় ছোট ভাই নতুন লেখক শাজাহান সোহাগের প্রকাশিত অপূর্ণতা বইটি শুভেচ্ছা উপহার হিসেবে তার হাত থেকে গ্রহণ করতে পেরে । তার জন্য দোয়া রইলো ,শুভ হোক আগামীর পথচলা।

বই গ্রহণ কালে উপস্থিত ছিলেন আরেক স্নেহময় ছোট ভাই আবু সায়েদ মোঃ তারেক, আনোয়ার হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।