ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে বিএনপি’র কর্মী সমাবেশ পালিত

আবদুল্লাহ কাদের
জুলাই ১৮, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি প্রবাসে দলটির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

সহ-সভাপতি ইমরান হোসেন তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ শাখার বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

বুধবার (১৫, জুলাই) রাজধানী মালের সি বিল্ডিংয়ে হলরুমে বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় র্নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন খোকন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এ সময় তিনি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান।

আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহ সভাপতি মো. হোসেন সুমন, মো. সহ আলম, মো. ফারুক হোসেন, মো. এরশাদ মেল্লা, মো. আলমগীর মজুমদার,মো. বাবুল হোসেন, মো. অলতাফ হোসাইন ও মো. মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এছাড়া কর্মী সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।শেষে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন দলটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।