ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর প্রেসসচিব চাঁদপুরের সন্তান ডক্টর আবু আবদুল্লাহ এম ছালেহ

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
জুন ১৯, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক ডক্টর আবু আবদুল্লাহ এম ছালেহ সালেহ শিবলী নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন।

সালেহ শিবলী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি গোবিন্দপুর ইউনিয়নে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি মিডিয়া এবং প্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও তার প্রেস সচিব ছিলেন সালেহ শিবলী।

চার দলীয় জোট সরকারের সময়ে কলকাতা উপ-হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশের নারীর ক্ষমতায়ন নিয়ে জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) প্রকাশিত ম্যাগাজিন এশিয়ান ব্রিজে সালেহ শিবলীর একাধিক নিবন্ধ প্রকাশ করেছেন। তিনি গণমাধ্যম ও প্রশাসন সম্পর্কিত বিষয়ে পিএইচডি অর্জন করেছেন।

তিনি অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিডনি পলিসি এন্ড রিসার্চ সেন্টারের সঙ্গে নন রেসিডেন্ট ফেলো হিসাবেও কাজ করেছেন।

চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।