ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে বাংলাদেশ সোসাইটি পূর্বাঞ্চলীয় প্রদেশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মজিব পাটোয়ারী, সৌদি আরব
মে ২৯, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী, পুরস্কার বিতরণী ও র‍্যাফেল ড্র অনুষ্ঠান।

বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের ধাম্মামের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সোসাইটি পূর্বাঞ্চলীয় প্রদেশ এর আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের শুভ সূচনা করা হয়। পরে প্রবাসীদের মিলনমেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শহীদুল ইসলাম পাটোয়ারী, আমিনুল ইসলাম, শওকত কামাল, মনিরুজ্জামান, আব্দুল মান্নান মিঠু, বাবুল বদ্দা, কাশেম মাহমুদ, লতিফ মিজি, ফারুক মোল্লা, শাহাদাত আজিজ, খোরশেদ আলম রুবেল, গিয়াস উদ্দিন, শহীদুল ইসলাম (আবু সিয়াম), সেলিম, বাদল, লুৎফর রহমান, আবদুল আল মামুন, ফখরুল ইসলাম, মনির মাল, শরীফ, জাহাঙ্গীর, আসাদ মামুন ও রফিকুল ইসলাম।

বক্তারা প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও এ ধরনের আয়োজন বাংলাদেশি কমিউনিটির মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে ছোট-বড় সকল বয়সী প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

এর আগে আয়োজিত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বহুল প্রতীক্ষিত র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ। র‍্যাফেল ড্র’য়ের দ্বিতীয় পুরস্কার হিসেবে খোরশেদ আলম রুবেল লাভ করেন ধাম্মাম টু ঢাকা রুটের একটি এয়ার টিকিট।

প্রবাসীদের আনন্দ-উচ্ছ্বাস আর মিলনমেলায় মুখরিত এ আয়োজন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের মাঝে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।