ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
মে ১৭, ২০২৬ ২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ভালো কাজে আমাদের সাথেই থাকুন এ স্লোগানকে সামনে রেখে ১৬ই মে শনিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে আল জোহারী সেমিনার কক্ষে প্রবাসী চাঁদপুর শাহরাস্তি ফোরামের সভাপতির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

প্রবাসী শাহরাস্তি ফোরামের বর্তমান সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক  ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে- প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গণমাধ্যম ব্যক্তিত্ব, নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায়
শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবাসী শাহরাস্তি ফোরামের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ও ব্যবসায়ী  মোঃ মুনসুর আহমেদ, ছালেহ আহমেদ ভূঁইয়া ,মো: জাকির হোসেন ,মনির হোসেন পলাশ,কাজী নূর আলম,মো: আব্দুস সোবহান প্রমূখ।

শুভেচ্ছা বিনিময় কালে সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং আগামী ঈদুল আযহা শেষে  সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে  বসবাসরত শাহরাস্তি উপজেলার প্রবাসীদের নিয়ে মিলন মেলা প্রোগ্রাম বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রবাসের মাটিতে শাহরাস্তি উপজেলার যে কোন প্রবাসী অসুস্থ কিংবা কর্মহীন অবস্থায় থাকলে   সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করলে ফোরামের সকল সদস্য মিলে তাদের  সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান।  প্রবাসে বসবাসকালে প্রত্যেককে সৌদি সরকারের সকল আইন কানুন ও নিয়ম মেনে চলার আহ্বান জানান ।

উল্লেখ্য ২০০৯ সালে সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের কার্যক্রম শুরু হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় বলেন এ যাবত ফোরামের পক্ষ থেকে অসহায়, দুস্থ ,কর্মহীন সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা , শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করা হয়েছে ।

সংগঠনের পক্ষ থেকেও অসুস্থ বেশ কয়েকজন শাহরাস্তি উপজেলা প্রবাসীদের সহযোগিতা করা হয়েছে। সংগঠনের সামর্থ্য অনুযায়ী আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।