ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে সাংবাদিক আব্দুল মান্নানকে শুভেচ্ছা ও সংবর্ধনা

আব্দুল কাদের, মালদ্বীপ প্রতিনিধি
মে ১৬, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

মালদ্বীপে পরিচিত মুখ আব্দুল মান্নান বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রবাসীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন।

শুক্রবার (১৪ মে) মালদ্বীপের রাজধানী মালেতে- একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। প্রধান অতিথি ও বক্তারা আব্দুল মান্নানের কর্মদক্ষতা ও সাংবাদিকতায় তার অবদানকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন,সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, মোঃ মুক্তার হোসেন, মালদ্বীপ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি আলমগীর সিকদার, মোঃ মনির হোসেন,মোঃ খায়রুল ইসলামসহ মালদ্বীপে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংগঠনের নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো: ইমরান তালুকদার, মোঃ রবিউল আলম,মোঃ আবু জাহের,মোঃ সোহেল রানা । এরপর মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।