ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর থেকে সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী এডভোকেট মনিরা চৌধুরী

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১১, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর জেলা থেকে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়েছেন এডভোকেট মনিরা চৌধুরী। প্রার্থী হওয়ার পর তিনি দলীয় নেতাকর্মীসহ জেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
এডভোকেট মনিরা চৌধুরী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির একজন অভিজ্ঞ প্যানেল আইনজীবী হিসেবে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তার রয়েছে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। তিনি চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের দুইবারের ভাইস চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে বলে স্থানীয়রা জানান।
দলীয় সূত্রে জানা যায়, প্রায় দুই দশক ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন এবং দলের দুঃসময়ে সবসময় সক্রিয় ভূমিকা পালন করেছেন। আন্দোলন-সংগ্রামে তার সাহসী অবস্থান এবং ত্যাগী মনোভাব তাকে দলীয় নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
প্রার্থী হওয়ার প্রতিক্রিয়ায় এডভোকেট মনিরা চৌধুরী বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। আমি চাঁদপুরবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি, যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারি।
আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে চাঁদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।