ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

অসহায় কর্মহীন মানুষের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ১৬, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের রাজধানী রিয়াদের নিউ সানাইয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় অসহায় কর্মহীন শতাধিক মানুষের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে  ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৬ ই মার্চ সোমবার রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে সৌদি আরবের নিউ সানাইয়া  এরিয়ায়  কর্মহীন অবস্থায় থাকা অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসি  সিরাজ, সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম পলাশ, নাট্যজন আজহারুল হক মিজান, শিল্পী জামশেদ রানা, আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, সালাউদ্দিন আহমেদ,কামরুজ্জামান।

বক্তারা বলেন ২০১৪ সাল থেকে রিয়াদ বাংলাদেশ থিয়েটার দেশি এবং প্রবাসে সকল জায়গায় সুস্থ ধারার দেশীয় সংস্কৃতি চর্চার পাশাপাশি মানবিক কার্যক্রম গুলো বাস্তবায়ন করে যাচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।