সৌদি আরবে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নাশিদ সন্ধ্যা ও ইফতার মাহফিল আল বারাকাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
হারামাইন শিল্পীগোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক মুফতী জহিরুল ইসলামের সভাপতিত্বে- শাহাদাত আল মাহদীর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান।
স্বাগত বক্তব্য রাখেন,হারামাইন শিল্পীগোষ্ঠীর পরিচালক খালিদ সাইফুল্লাহ।
মাসুম বিন মাহবুবের নেতৃত্বে নাশিদ পরিবেশন করেন হারামাইন শিল্পীগোষ্ঠীর নাশিদশিল্পীরা।
প্রধান আলোচক ছিলেন,বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ দিলওয়ার হুসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সানসিটি পলিক্লিনিকের ডিএমডি সাখওয়াত হুসাইন আরমান,হারামাইন শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা,শায়েখ আব্দুল আলীম মেহেদী, আরটিভির রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন,
বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি, মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি , চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসি সিরাজ, ফ্রেন্ডির সেগমেন্ট ম্যানেজার পারভেজ হোসাইন ইয়াসিন,হারামাইন শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা এবং দারুল আরকান মাদ্রাসার পরিচালক মাওলানা হামীমুল ইসলাম।
সানসিটি পলিক্লিনিকের ডিরেক্টর,শফিউল্লাহ গাজী,সানসিটি পলিক্লিনিকের ডিরেক্টর,জাকির হোসেন,বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সেক্রেটারী এবং বর্ণ টিভির পরিচালক ফকির আল আমীন, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ,
প্রবাস বার্তার সম্পাদক শাহাদাত হুসাইন সহ রিয়াদে অবস্থানরত বিশিষ্টজনরা।
সবশেষে হারামাইন শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক শাহাদাত ফয়েজির মায়ের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
