ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, দুই কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ

স্টাফ রিপোর্টার:
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেছেন। সোমবার সকাল ৯টায় তিনি কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর প্রধানগণ তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী এ সময় সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এ সফর সশস্ত্র বাহিনীর মনোবল ও পেশাগত অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।