ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ে বিশৃঙ্খলা: ২৬ শিক্ষার্থী গ্রেফতার, ২৮ জনকে মুক্তি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৪ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৫৪ শিক্ষার্থীকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছে। এ মামলায় আটক ৫৪ জনের মধ্যে ২৬ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বাকি ২৮ শিক্ষার্থীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৫৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬০-৭০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করে একটি মামলা রুজু করেছে। আটক ৫৪ জনের মধ্যে ২৬ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

 

বাকি ২৮ জনকে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।